২৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

শনিবার রাজধানীর বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেছ্নে, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআই-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষ নির্মাতা তৈরিতে বিসিটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুনঃ   আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বিসিটিআই একটি নবীন প্রতিষ্ঠান হলেও এটি বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ইনস্টিটিউট এবং ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের আদলে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি জানান, বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আরো কার্যকর ও আধুনিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে বিকশিত হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিলো শ্রীলংকা

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ, এনআইএমসি-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল (অব.) কামাল আকবর এবং মাহফুজুর রহমান।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST