১৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি- মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), চন্দ্রিমা এবং শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালিয়া থানার সপুরা দক্ষিণ শালবাগান গ্রামের (বর্তমানে শাহমখদুম থানার ওমরপুর গ্রামে বসবাসরত) মো: সেন্টু মিয়ার ছেলে মো: মিনহাজ আলী ওরফে জয় (২৭); চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া (কৃষি কলেজ) গ্রামের মো: ছয়ের আলীর ছেলে মো: মুঞ্জুর আলী (৪০); একই থানার মুশরইল পূর্বপাড়া গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে মো: সুজন আলী (২৮); একই থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া (পেঁপে বাগান পাড়া) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো: জীবন (২৮);

আরও পড়ুনঃ   নাটোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

নওগাঁ জেলার মান্দা থানার বিলসুলশুনিয়া গ্রামের (বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়ায় বসবাসরত) মো: রওশন আলীর ছেলে মো: হাবিবুর আলী (২১) এবং শাহমখদুম থানার পবা নতুনপাড়া (বড় বনগ্রাম) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: রহিদুল ইসলাম (২২)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ওমরপুর (গির্জার পূর্ব পাশে) এলাকা থেকে মিনহাজ, ১৫ মার্চ রাত ১১টার দিকে চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকা থেকে মুঞ্জুর ও সুজন, ১৬ মার্চ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া (পেঁপে বাগানপাড়া) এলাকা থেকে জীবন এবং একই দিন সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানার বনলতা আবাসিক এলাকা থেকে হাবিবুর ও রহিদুলকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মিনহাজের কাছ থেকে ৩০ পিস, মুঞ্জুরের কাছ থেকে ৫ পিস, সুজনের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও জীবনের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা, হাবিবুরের কাছ থেকে ৬ পিস এবং রহিদুলের কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মিনহাজের বিরুদ্ধে আরএমপি’র পৃথক থানায় ১টি মাদক মামলা সহ মোট ২টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST