২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শিক্ষার্থীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সিফাত মোল্যাসহ (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

আসামি সিফাত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্লার ছেলে এবং অপর আসামি সজল শেখ (১৯) একই উপজেলার মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে শিশু শিক্ষার্থী জিহাদকে ধরে নিয়ে ৫ লাখ টাকা দাবি করে মাধবপুর একটি কবরস্থানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের একটি দল। জিহাদ একই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ   মান্দায় সরকারি সম্পত্তি উদ্ধারসহ ইউএনওর সাফল্য

শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ভিডিওতে মাটি খোঁড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য দেখা যায়। এ ঘটনার পরেরদিন ৮ ডিসেম্বর শিক্ষার্থীর বাবা কোতোয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর থেকে র‌্যাব আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

আরও পড়ুনঃ   নাগরিক সমস্যা সমাধানে অ্যাডভোকেসি ফোরামের বৈঠক নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ: এমপি বাদশা

ফরিদপুর র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও সিনিয়র পুলিশ সুপার তাপস তাপস কর্মকার জানান, শিশুকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষার্থীকে জ্যান্ত কবর দিয়ে নির্যাতনের ঘটনায় গত ১০ ডিসেম্বর দুপুরে বিচারের দাবিতে ফরিদপুর শহরের আলীপুর সড়কের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। এ ঘটনার একটি ভিডিও বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর থেকে প্রশাসন আসামিদের ধরতে অভিযান শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST