১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় সরকারি সম্পত্তি উদ্ধারসহ ইউএনওর সাফল্য

মান্দা( নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মান্দা উপজেলায় সরকারি সম্পত্তি রক্ষা ও জনকল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। তার ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর অবস্থানের ফলে চলতি বছরে উপজেলায় ৫৬৬ দশমিক ১৩ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উদ্ধার করা সম্পত্তির মধ্যে কালিসফা মৌজায় ১০৮ দশমিক ৭৫ একর, মহানগর মৌজায় ১৫৫ দশমিক ১৯ একর, বিলউথরাইল মৌজায় ২৬৪ দশমিক ৫৫ একর, বাঁকাপুর মৌজায় ২৩ দশমিক ২৩ একর এবং চকবালু মৌজায় নদীর জেগে ওঠা চর এলাকায় ৯ দশমিক ৪১ একর। উদ্ধারকৃত এসব সম্পত্তি সরকারি ‘এক নম্বর খতিয়ানভুক্ত’।

প্রতিবছর বোরো মৌসুম এলেই এসব সম্পত্তির দখল নিয়ে স্থানীয়দের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হতো। এসব জটিলতা নিরসনে ইউএনও শাহ আলম মিয়া মাঠ পর্যায়ে গিয়ে ‘স্পট গণশুনানি’র মাধ্যমে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করেন। ফলে এবছর কোনো সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয় এবং প্রকৃত মালিকগণ তাদের জমি বুঝে পান।
এছাড়া বহুদিন ধরে অবহেলিত বিষ্ণুপুর ইউনিয়নের তালপাতিলা এলাকার বেড়িবাঁধ সংস্কার করায় এবার নদীপাড়ের শত শত পরিবার বন্যার হাত থেকে রক্ষা পাবে। উল্লেখ্য, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন তা পড়ে ছিল মেরামতহীন অবস্থায়।

আরও পড়ুনঃ   শেখ হাসিনা–রেহানা–জয়সহ ১০৩ জনের নামে বগুড়ায় হত্যা মামলা

শিক্ষা খাতেও ইউএনওর কার্যক্রম প্রসংশনীয়। উপজেলার বালুবাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতেন বালুবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুবাজার উচ্চবিদ্যালয় এবং স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা। স্থানীয় চেয়ারম্যান ইলিয়াস খান এলজিএসপির অর্থায়নে ব্রিজটির অর্ধেক অংশ ঢালাই করলেও বাকি অংশটি অর্থের অভাবে রয়ে যায় অসমাপ্ত।
সম্প্রতি ইউএনও শাহ আলম মিয়া নিজ উদ্যোগে এই ব্রিজের অসমাপ্ত অংশের জন্য ৫ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করেন। খুব শিগগিরই সম্পূর্ণ ব্রিজ নির্মাণের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইউএনও শাহ আলম মিয়া যে অঙ্গীকারবদ্ধ ভূমিকা পালন করছেন, তা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST