২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ডোমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটক মিজানুর রহমান একজন পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী। ২০২২ সালের ২৬ জানুয়ারি মাদক বিক্রয় এবং সংরক্ষণের সময় ৯৩৫ গ্রাম হেরোইনসহ র‍্যাবের টহল দলের কাছে হাতেনাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

পরবর্তীতে উক্ত আসামি জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। এরপর আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST