২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মাঠে ফেরা হচ্ছে না বাটলারের, ইংলিশ ক্রিকেটে নতুন অধিনায়ক

অনলাইন ডেস্ক : এক এক করে ৬ অধিনায়ক পাচ্ছে ইংল্যান্ড। টেস্ট দলের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস লম্বা সময় ভুগেছিলেন ইনজুরিতে। অলি পোপের অধীনে তাই দুই সিরিজ পার করেছিল ইংল্যান্ড। স্টোকস অবশ্য ফিরেছেন পাকিস্তান সিরিজ দিয়ে। কিন্তু সাদা বলের অধিনায়ক জশ বাটলারের দুর্ভাগ্যটা যেন পিছু ছাড়ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা ছিল।

কিন্তু উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজটাতেও খেলা হচ্ছে না তার। পায়ের পেছনের পেশির চোটের কারণে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান সফরের দল থেকে ছিটকে গেছেন বাটলার। গত ৪ মাস থেকে চোটে ভুগছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বাদ পড়ার পর থেকেই আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   বেদম মার খেয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন রশিদ খানের

পায়ের পেছনের পেশির চোটের কারণে বাটলার এই মৌসুমের হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালের পক্ষে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন না। বাটলারের পুনর্বাসন কিছুটা ধীর গতিতে হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না।

যদিও টি-টোয়েন্টি সিরিজটা তিনি খেলবেন বলেই আশাবাদী ইংল্যান্ড ক্রিকেটের কর্তারা। বাটলার ওয়ানডে সিরিজ শেষে সরাসরি বার্বাডোজে দলের সঙ্গে যোগ দেবেন। ৯ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ।

বাটলারের অবর্তমানে লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন। এবারই প্রথম লিভিংস্টোন জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যারি ব্রুক দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই সিদ্ধান্তের ফলে নিশ্চিত হলো, চলতি বছরে ইংল্যান্ডের ৬ষ্ঠ অধিনায়কের নাম। এর আগে বেন স্টোকস, জস বাটলার, ওলি পোপ, ফিল সল্ট ও হ্যারি ব্রুক ছিলেন অধিনায়কের ভূমিকায়।

আরও পড়ুনঃ   শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য, মঙ্গলবার উদ্বোধন

ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে এসেক্সের উইকেটকিপার মাইকেল পিপারকে ডেকেছে ইসিবি। মাত্র সাতটি লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলে ডাক পেয়েছেন পিপার। ২০২৪ এর ভাইটালিটি ব্লাস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। চলতি বছর দেখা পেয়েছেন প্রথম শ্রেণির প্রথম শতকও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST