৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিব শেষ টেস্ট দেশেই খেলবেন, প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও আরও একবার দিয়েছেন তিনি।

ভারতে সিরিজ চলাকালে গত ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সঙ্গে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে।

মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব কানপুরে এও বলেছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।’ সেই থেকে সাকিবের শেষ টেস্ট নিয়ে জল্পনা–কল্পনা কম হচ্ছে না। অনেকে তো ধরেই নিয়েছেন, ভারতের বিপক্ষে কানপুরেই তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন।

আরও পড়ুনঃ   বাগমারায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা ও কুইজ প্রতিযোগিতা

সেটার অবশ্য কারণও ছিল। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফেরার পর সাকিবের নিরাপত্তা এবং ঠিকঠাক দেশের বাইরে যেতে পারা নিয়ে সংশ্লিষ্টদের কেউই ইতিবাচক কোনো কথা বলেননি। টাইগার এই অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বল ঠেলে দিয়েছে সরকারের কোর্টে।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরেকবার বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

আরও পড়ুনঃ   শামিম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের

দেশে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে এত কথা হতে থাকলেও কানপুরের ওই সংবাদ সম্মেলনের পর সাকিব এ ব্যাপারে এখন পর্যন্ত একেবারেই নিশ্চুপ। ভারতে টেস্ট সিরিজ শেষে তিনি চলে গেছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু শেষ টেস্ট খেলা নিয়ে তাঁর মুখ থেকে আর কিছু শোনা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রে আভাস পাওয়া গিয়েছে, সাকিব ঝুঁকি নিয়ে হলেও শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান এবং সেটা তাঁর বর্তমান অবস্থান বজায় রেখেই।

ওদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দল নির্বাচনের ব্যাপারে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির প্রতি সাকিবকে নিয়ে বিসিবির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত বিশেষ কোনো বার্তা নেই। নির্বাচক কমিটি তাই ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল গঠন করবে বলে জানা গেছে।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST