২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে খেলা পড়ায় বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের বয়কট

অনলাইন ডেস্ক : হাঙ্গেরির বুদাপেস্টে আজ (শনিবার) বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। মানবতাবিরোধী আগ্রাসী এই দেশের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।

গতকাল হাঙ্গেরির স্থানীয় সময় মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪–এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’

দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে এক দেশের চার দাবাড়ু খেলেন। আজ দশম রাউন্ডে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। রাজীব না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে। রাজীবের এই সিদ্ধান্ত সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বুদাপেস্ট থেকে বলেন, ‘তার স্ট্যাটাসটি সকালে দেখলাম। আগামীকাল শেষ রাউন্ড। শেষ রাউন্ডের ফলাফলের ওপর অবস্থান নির্ভর করে। এজন্য দলের অধিনায়ক (মাসুদুর রহমান মল্লিক) দশম রাউন্ডের প্রথম বোর্ডে ফাহাদ, দ্বিতীয় বোর্ডে নীড়, তৃতীয় বোর্ডে রাজীব ও চতুর্থ বোর্ডে তাহসিনকে রেখেছে। এখন সে না খেললে বাংলাদেশ পয়েন্ট হারাবে।’

আরও পড়ুনঃ   নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে দীর্ঘদিন লেখা ছিল– ‘ইসরায়েল ব্যতীত অন্য সকল দেশে ভ্রমণের জন্য প্রযোজ্য।’ সাম্প্রতিক সময়ে অবশ্য সেই লেখা নেই। ইসরায়েলের সঙ্গে বৈশ্বিক মঞ্চে খেলা পড়ে যাওয়া বিব্রতকর হলেও টুর্নামেন্টের স্বার্থে আজ বাংলাদেশ খেলবে বলে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কোনো নির্দেশনা নেই এই সংক্রান্ত এবং অলিম্পিয়াডে এই রাউন্ডে না খেললে বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। বাংলাদেশের অন্য তিন দাবাড়ু খেলবে, রাজীবের সঙ্গেও কথা বলব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST