১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে ঢুকতে দিবেন না শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়া এবং আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষমবিরোধী শিক্ষার্থীরা। তারা আনারুল হক যেন কলেজে প্রবেশ করতে না পারেন, এ জন্য অবস্থান নেন এবং তাকে বয়কট করেন। বিক্ষোভে রাজশাহী কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মসূচি চলছে।

ঘোষণা দেন কোনভাবেই অধ্যাপক আনারুল হককে রাজশাহী কলেজে ঢুকতে দেওয়া হবে না তারা দ্রুত তার পদায়ন বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দেশসেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হককে। প্রথমত, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই দলের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে পদ বাগিয়ে নেন অধ্যাপক আনারুল। শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজেও অধ্যক্ষের পদ দখল করেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্নীতিবাজ মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মদদেই এসব পদ দখল করতেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এবার সর্বোচ্চ ফিতরা, সর্বনিম্ন ৯৫ টাকা

দ্বিতীয়ত, রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১৬-১৭ অর্থ বছরে বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০২০ সালে তিনটি মামলা করে দুদক। দুদকের তদন্ত প্রতিবেদনেও এসব তথ্য উঠে আসে। আত্মসাতের সমপরিমাণ টাকা বোর্ডের ফান্ডে জমা দেওয়ার মাধ্যমে আসামিরা মামলা থেকে অব্যাহতি পান। এতকিছুর পরও শিক্ষাবোর্ড চেয়ারম্যান হওয়ার তদবিরে উঠে পড়ে নামেন এই বিতর্কিত শিক্ষক। যা বিভিন্ন গণমাধ্যমেও বেরিয়ে এসেছে।

আরও পড়ুনঃ   ‘১০ বছরে সামর্থ্যের অর্ধেকও দিতে পারেনি লিটন’

তৃতীয়ত, রাজশাহী বোর্ড চেয়ারম্যানের স্বপ্ন পূরণ না হলেও তৎকালীন মেয়র লিটনের সুপারিশে পেয়েছেন বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষের চেয়ার। সেই বিতর্কিত, দুর্নীতিবাজ, স্বৈরাচার সরকারের দালাল, শিক্ষক নামের পা চাটা গোলামকে দেশসেরা রাজশাহী কলেজের অধ্যক্ষ পদায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস রাজশাহী কলেজে এই বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। অবিলম্বে তাকে অন্যত্র পাঠিয়ে শিক্ষার্থী বান্ধব, সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানাই। অন্যথায় দেশসেরা কলেজের শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST