২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার লড়াই করে যাবে: উপদেষ্টা ফাওজুল কবির খান

অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)’র বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা আইএফসি’র সাথে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। এই সরকার ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তবর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে।

আরও পড়ুনঃ   সুপার ফোর : বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ

কাজের গুণগত মানে কোন ছাড় দেয়া হবে না মর্মে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গুণগত মান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সকল স্টেক হোল্ডারগণ দরপত্রে অংশগ্রহণ করতে পারবে। এ সময় উপদেষ্টা আইএফসি’র কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   Global Breaking News, Business Updates, and World Headlines in One Place

ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএফসি’র কান্ট্রি ম্যানেজার বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এই সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে। এছাড়াও আইএফসি এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে বলেন এবং রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্যান্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

বৈঠকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST