১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন

অনলাইন ডেস্ক : কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। সাবেক এই পেসারকে বাইশ গজে আর দেখা না গেলেও থাকবেন জাতীয় দলের সঙ্গেই। পেসারদের মেন্টর বা পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে শেষবারের মতো ইংল্যান্ডের জার্সি পরেছেন টেস্ট ক্রিকেটে ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নেয়া এই পেসার। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মেন্টর হিসেবে থাকছেন অ্যান্ডারসন।

আরও পড়ুনঃ   ‘মানসিক চাপে’ রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

এরপর তাকে এই ভূমিকায় দেখা যাবে কিনা, সেটি অবশ্য নিশ্চিত করেনি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অভিষেক হয় তরুণ পেসার গাট অ্যাটকিনসনের।

সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অ্যাটকিনসন নেন ১২ উইকেট। এদিকে অ্যান্ডারসন অবসর নেয়ায় দ্বিতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন মার্ক উড। তার সঙ্গে ট্রেন্টব্রিজে, সিরিজের দ্বিতীয় টেস্টে জুটি গড়বেন অ্যাটকিনসন।

এদের দিকনির্দেশনা দেয়া এবং দেখভাল করার দায়িত্বেই থাকবেন অ্যান্ডারসন। এদিকে ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ার ঘোষণা দিলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। টেস্ট ক্রিকেট ছাড়লেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেট এখনই ছাড়বেন কি না, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

আরও পড়ুনঃ   বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর

যদিও এই ব্যাপারে কিছুদিন আগে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছিলেন লর্ডস টেস্টের পরই ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যান্ডারসন, ‘সে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবে কি খেলবে না, সে বিষয়ে লর্ডস টেস্টের পরেই সিদ্ধান্ত নেবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST