২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পতাকা হাতে শূন্যে লাফিয়ে গিনেসে নাম ওঠালেন বাংলাদেশের আশিক

অনলাইন ডেস্ক : দেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের আশিক চৌধুরী। গিনেসের ‘গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ বিভাগে এই রেকর্ড গড়েন আশিক। তার এই স্বীকৃতির কথা সোমবার (১ জুলাই) নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

এতোদিন এই রেকর্ড ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার। গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ বা পতাকা হাতে দীর্ঘ পতনে জিতিনের রেকর্ড ছিল ১১,২৫৬ মিটার বা ৩৬,৯২৯ ফুট ১৩ ইঞ্চি। আশিক পতাকা হাতে রেখে ঝাঁপ দিয়েছেন ১১৩৬৮ মিটার বা ৩৭২৯৬ ফুট ৫৮ ইঞ্চি উঁচু থেকে।

বাংলাদেশের পতাকাসহ রেকর্ড করার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের তথ্য পেয়েই অনেকটা নিশ্চিত হয়েছিলাম, দুটি গিনেস রেকর্ড ভাঙতে যাচ্ছি। গিনেস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে ই-মেইল করেছি। রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে।’

আরও পড়ুনঃ   আরবীয় আভিজাত্যে ভরপুর সৌদির রিয়াদ ও লোহিত সাগর

আশিক আরও বলেন, ‘এই রেকর্ডের জন্য গত সপ্তাহে আবেদন করেছিলাম। অন্য আরেকটি (লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রিফল) রেকর্ডের জন্য আবেদন করেছি তার ২ দিন পর। হয়ত আগামী সপ্তাহে সে রেকর্ড নিয়েও গিনেসের আপডেট জেনে যাবো। তবে আমার কাছে বাংলাদেশের পতাকা নিয়ে এই রেকর্ডটিই গুরুত্বপূর্ণ ছিল। যা ইতোমধ্যে পেয়ে গেছি।’

লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রি ফল নামে যে রেকর্ডের জন্য আশিক আবেদন করেছেন সেটা এখনও আছে জিতিনের দখলে। এতে জিতিন সময় সময় নেন ২ মিনিট ৪৭ সেকেন্ড। ২০২৩ সালে এই রেকর্ড করেছিলেন জিতিন।

প্রসঙ্গত, গত ২৪ মে আশিক চৌধুরী যুক্তরাষ্ট্রের মেমফিসে বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেন। তার এই রেকর্ড গড়ার উদ্যোগের নাম দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লোন ইন স্ট্র্যাটোস্ফিয়ার। আশিক ওই রেকর্ড গড়ার জন্য প্রায় ৭ বর্গফুট আকারের পতাকা নিয়ে ঝাঁপ দিয়েছিলেন। ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচুতে থাকা বিমান থেকে লাফ দেন আশিক। ৩৭ হাজার ২৯৭ ফুট উচ্চতায় নেমে আসার পর জাতীয় পতাকা মেলে ধরেন তিনি। ৪৪৯৮ ফুট উচ্চতায় আসার পর ভূমিতে অবতরণ করার জন্য তার পিঠে থাকা প্যারাস্যুট খোলেন আশিক।

আরও পড়ুনঃ   কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা

আশিক চৌধুরী এখন সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের প্রশিক্ষণ নেন তিনি। গত বছর তিনি স্কাইডাইভারের লাইসেন্স পেয়েছিলেন। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যেকোনো দেশে স্কাইডাইভিং করতে পারেন আশিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST