১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ভক্ত-অনুরাগীদের শুভকামনায় দীপিকার বার্তা

অনলাইন ডেস্ক : মা হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন শুভেচ্ছায়। এদিকে দীপিকাকে নজরেও রেখেছেন কেউ কেউ। অভিনেত্রীর বেবি বাম্পের ঝলককে ক্যামেরাবন্দি করতেই তা ভাইরাল হয়ে যাচ্ছে নিমেষেই।

শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই দীপিকা-রণবীরের ঘর আলো করে আসছে তাদের নতুন অতিথি। শুধু চূড়ান্তভাবে সুসংবাদ দেওয়ার দিন গুনছেন তারা। এমন সময়ে মন থেকে খুশি থাকার চেষ্টা করছেন দীপিকা। হয়তোবা মা হওয়ার শ্রেষ্ঠ অনুভূতি উপভোগ করছেন তিনি।

সম্প্রতি অন্তঃসত্ত্বা দীপিকার মতিগতি প্রকাশ পায় সামাজিক মাধ্যমে। এক পোস্ট শেয়ার করে ভক্ত-অনুরাগীদের বোঝাতে চাইলেন, ভালোভাবে বেঁচে থাকা এবং সেটা অন্যকে জানান দেওয়া গুরুত্বপূর্ণ। ওই পোস্টের অর্থ এমন দাঁড়ায়, জীবনে সেরা ভাবে বাঁচতে সবাই চায়, কিন্তু সেটি তারা বাইরে প্রকাশ করতে বাধাগ্রস্ত হন। ভালোভাবে বাঁচার কোনো বিকল্প নেই, তাই ভালোভাবে বাঁচুন।

আরও পড়ুনঃ   ‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ

 

দীপিকার পোস্টটি দেখে স্পষ্ট যে, অভিনেত্রী তার মাতৃত্বকালীন সময়ে নিজের মনকে যেমন ভালো রাখার চেষ্টা করছেন, পাশাপাশি তার অনুরাগীরাও যেন ভালো থাকেন; সেই শুভকামনার বার্তাটিও জানিয়েছেন।

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন, অজয় দেবগন এবং কারিনা কাপুর অভিনীত ‘সিংহাম এগেইন’-এর মুক্তি নিয়ে চলছে বেশ জল্পনা। এ বছর ১৫ আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পেছানো হয়েছে। চলচ্চিত্রটিতে লেডি ‘সিংহাম’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। দীপিকাকে এমন অ্যাকশন অবতারে দেখার জন্য উৎসাহিত তার ভক্ত-অনুরাগীরা।

আরও পড়ুনঃ   এমন কিছু ঘটেছে যেটা বলার মতো স্মৃতি নয় : স্বস্তিকা

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুরুতে বলিউড যাত্রা খুব একটা সহজ ছিল না এই অভিনেত্রীর। মডেলিং জগৎ থেকে সিনেমায় পা দেন তিনি। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন।

 

১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। সম্প্রতি শীর্ষ ১০০ জন অভিনেতা-অভিনেত্রীদের পেছনে ফেলে বিগত ১০ বছরে আইএমডিবির সর্বোচ্চ স্থানে জায়গা করে নেন দীপিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST