১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ডিম্বাণু সংরক্ষণ করেছেন এষা, সন্তানের জন্যই করতে চান বিয়ে

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে সারোগেসির মাধ্যমে সন্তানলাভ করার বিষয়টি বেশ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে বলিউড তারকাদের জন্য। বিশেষ করে, অভিনেত্রীরা নিজেদের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবেই সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করছেন।


সম্প্রতি বলিউড অভিনেত্রী এষা গুপ্তা সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। এই অভিনেত্রী জানান, সন্তান ধারণের জন্য ২০১৭ সালেই তিনি ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন।

বর্তমানে স্প্যানিশ শিল্পপতি ম্যানুয়েল ক্যাম্পোস গুয়াল্লারের সঙ্গে সম্পর্কে আছেন এষা। খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করবেন তিনি। তবে এষা জানালেন, ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগেই ডিম্বাণু সংরক্ষণ করেছেন।


অভিনেত্রী বলেন, ‘ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগে ২০১৭ সালেই আমি ডিম্বাণু সংরক্ষণ করেছি। তার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আমি টানা সাড়ে তিন বছর কোনও সম্পর্কে ছিলাম না। আমাদের হঠাৎ দেখা হয়। তবে সেটা দেশের কোথাও নয়।’

আরও পড়ুনঃ   প্রাক্তন স্বামীর মামলায় রাখি

এশা আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দু’জনেই বুঝতে পারি, আমরা সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছি। আমরা জানতাম, সবকিছু ভালো চললে আমরা বিয়ে করে ফেলবে। আমরা শিগগিরই বিয়েটা করে নিতে চাই। আমরা চাই, আমাদের সন্তান হোক। কারণ আমার সবসময় বাচ্চা খুব ভালো লাগতো। ম্যানুয়েল নিজেও সেটা জানে। সে বাবা হতে প্রস্তুত।’

ডিম্বাণু সংরক্ষণ নিয়ে এষা বলেন, ‘আমি যে সময়ে ডিম্বাণু সংরক্ষণ করি, সেই সময়ে এই পদ্ধতি খুবই খরচসাপেক্ষ ছিল। স্বাস্থ্যের ব্যাপারে আমি সচেতন ছিলাম। তবুও এই ডিম্বাণুগুলো আমার সন্তান। আমার স্বাস্থ্য ভালো থাকাকালীনই আমি এই ডিম্বাণু সংরক্ষণ করেছিলাম।’

আরও পড়ুনঃ   হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস

 

সন্তানলাভের জন্যই বিয়ে করতে চান এষা। এমনটাই বলেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘অভিনেত্রী না হলে এতদিনে আমি তিন সন্তানের মা হতাম। আমি বাচ্চা ভালোবাসি। ম্যানুয়েলের সারোগেসি বা দত্তক নেওয়া নিয়েও কোনও সমস্যা নেই। আমি চাই, আমাদের সন্তানের চোখ হোক ম্যানুয়েলের মতো, আর গায়ের রং আমার মতো। আমি ওকে সন্তানের জন্যই বিয়ে করতে চাই।’

 

সবশেষ এষা জানান, তার কাকি সর্বপ্রথম তাকে ডিম্বাণু সংরক্ষণ করার পরামর্শ দিয়েছিলেন। এরপরই ডিম্বাণু সংরক্ষণ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১০

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১১

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১২

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

১৩

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

১৫

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১৬

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৯

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST