২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও বিপাকে রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি

অনলাইন ডেস্ক : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। মাস খানেক আগেই স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার পর্ন কাণ্ডে নতুন করে বিপাকে রাজ কুন্দ্রা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে রাজ-শিল্পার বাড়িতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা।

আরও পড়ুনঃ   আমরা এভাবেই থাকি— কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার

বাদ যায়নি রাজ কুন্দ্রাসহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও। ‘হটশটস’ নামে এক প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্য বছর খানেক আগেই হাজতবাস হয়েছিল রাজের। দু’মাস জেলে থাকার পরে জামিন পেয়েছিলেন।

এর আগে ২০২১ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছিল। মুম্বাইয়ে শিল্প বাণিজ্য মহল এবং পেজ থ্রি সোসাইটিতে রাজ পরিচিত মুখ। তার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতারও করা হয় রাজ কুন্দ্রাকে। পরে জামিনে মুক্তি পান তিনি। তবে সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুনঃ   মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

ইডি সূত্রে খবর, কুন্দ্রা ওই টাকা নিয়ে ইউক্রেনে বিটকয়েনের ব্যবসা ফাঁদতে পারেনি। হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তা জটিল হয়ে গেছে। কিন্তু এখনও তার কাছে দেড়শ কোটি টাকা রয়েছে। যা লোক ঠকানো টাকা। সে কারণেই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST