২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আমরা এভাবেই থাকি— কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার

অনলাইন ডেস্ক : আসছে ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। ছবিতে তিনি বাংলাদেশি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমায়। টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তিনি।

প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।

যখন নওশাবাকে প্রশ্ন করা হয়, কলকাতার রাস্তায় আবীর চ্যাটার্জির সঙ্গে তার পোস্টারে সয়লাব, তখন তার কেমন লাগছে? জবাবে নওশাবা বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি  সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিতে-গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

আরও পড়ুনঃ   ভক্তদের সুখরব দিলেন সোনম কাপুর

নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরাতন ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’

আরও পড়ুনঃ   দিয়া মির্জাকে অযথা কটাক্ষ, কড়া জবাব অভিনেত্রীর

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। শারদীয় দুর্গোৎসবের সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে, আর ইতোমধ্যেই কলকাতায় শুরু হয়েছে এর প্রচার-প্রচারণা। শহরের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে ছবির পোস্টারে। প্রকাশ পেয়েছে টিজার ও ট্রেলারও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১০

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১২

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৪

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৬

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৮

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৯

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST