১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সমসাময়িক অধিকাংশ তারকা বিয়ের পিঁড়িতে বসলেও সোনাক্ষী কারো গলাতে এখনও মালা দেননি।

তবে ভক্তদের জন্য সুখবর, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে।

গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনও বা ডিনার ডেটে। সম্প্রতি সালমানের খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

আরও পড়ুনঃ   ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

 

এদিকে সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জহির ইকবাল। অভিনেত্রীর বর্তমান বয়স ৩৭ বছর আর জাহিরের ৩৫। ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ   ৫৪ বছরেও বিয়ে না করার কারণ জানালেন টাবু

 

সম্প্রতি, কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সেসময় তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে সোনাক্ষী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’

যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গে তখন এড়িয়ে গেছেন সোনাক্ষী।

প্রেমিক জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST