২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্প্রতি দিপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করার ফলে ভক্তদের মাঝে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন এ অভিনেত্রী। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে।

ভিন্ন ধারার প্রচার কেন করেছেন সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে এক র্দীঘ পোস্ট দিয়েছেন সাদিয়া আয়মান। পাঠকদের জন্য হুবহু সেই পোস্ট তুলে ধরা হলো-

‘প্রিয় ভালোবাসার দর্শক, আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দু-দিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেতো।’

আরও পড়ুনঃ   হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস

‘আপনারাই আমার ভালোবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মন প্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কি অভিনয় করবো, কি ডায়ালগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকেনা। আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশান ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই যেমনটি অনেক কষ্ট করে শ্যুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

‘এই হরর জনরার কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন।’

আরও পড়ুনঃ   নতুন করে বিয়ে নিয়ে ভাবছেন মোনালিসা

‘তবে কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালোবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরো দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন। ভালোবাসা রইল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST