২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন করে বিয়ে নিয়ে ভাবছেন মোনালিসা

অনলাইন ডেস্ক : ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান তিনি। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।

তবে মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই জুটি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রেই বেশি সময় কাটিয়েছেন তিনি। এর মাঝে সময় সুযোগ হলে কখনো এসে থেকে গেছেন বাংলাদেশে।

সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভিপর্দার একসময়ের জনপ্রিয় এই তারকা। সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে। জানিয়েছেন, পছন্দের গল্প পেলে আবারও অভিনয়ে ফিরবেন তিনি।

মোনালিসার অভিনয়ে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও, তাদের প্রশ্ন- অভিনেত্রী কী বিয়ে নিয়ে নতুন করে কিছু ভাবছেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারেও সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   ‘আতশবাজি-ফানুসের তাণ্ডব চালিয়ে যান, প্রাণী হত্যার দায় আপনার’

বিয়ে প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘লাইফে এক ভুল বারবার করতে চাই না। আমি আপাতত নিজেকে নিয়েই ব্যস্ত। নিজেকে কিছুটা স্থির করতে পারলে তখনই হয়তো ভাববো।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ের জন্য সময় নিচ্ছি, বিষয়টা এমনও নয়। আমি আমার কাজ করছি। এর মধ্যে কারো সঙ্গে যদি বোঝাপড়া মিলে যায়, বা ভালো লেগে যায় তাহলে ইনশাআল্লাহ…।’

এসময় নিজেকে বর্তমানে সিঙ্গেল বলে দাবি করেন মোনালিসা। তিনি বলেন, ‘এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। যদি কেউ এটা জেনে খুশি হয়, বা চেষ্টা করে তাহলে আমার খারাপ লাগবে না। এখানে খারাপ কিছু নেই। কারণ প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।’

এসময় নিজের প্রথম প্রেমের প্রস্তাবের স্মৃতিচারণ করেন এই তারকা। মোনালিসা বলেন, ‘আমি যখন কলেজে পড়ি, মনে হয় তখন প্রথম প্রস্তাব পেয়েছিলাম। ওই সময়ে অনেকেই পছন্দ করতো, চিঠি দিতো। সেই চিঠিগুলো খুব রঙিন ছিল, বিভিন্ন রঙের কলম দিয়ে লেখা। প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো, যদ্দুর মনে পড়ে।’

আরও পড়ুনঃ   আসছে মাধুরী-তৃপ্তির নতুন ছবি ‘মা বোন’

সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখন তো অনেক কাজ করা হতো। মানুষের ভালোবাসার শেষ ছিল না। কেউ কেউ বাসায় বিয়ের শাড়িও পাঠিয়ে দিতো যে, আমি নাকি ফিউচার ওয়াইফ! আমার বাসার সবাই অবাক হয়ে যেতো, এগুলো কী হচ্ছে! এরকম মজার অনেক স্মৃতি মনে পড়ে।’

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST