২৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ বুধবার সকালে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন, নিবিড় তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। আজ বুধবার (২৪ জুন) সকালে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব নির্দেশনা তুলে ধরা হয়।

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সভায় আইএমইডির প্রতিনিধি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকল্পের তথ্য বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) অন্তর্ভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী একটি বিশেষ ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

তিনি আরও জানান, কোনো মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হতে পারে। যে-সব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সেগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা পুনরায় যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলোর বিলম্বের কারণ ও সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও তিনি সভাকে জানান।

আরও পড়ুনঃ   আমিরাতকে ইরান সেনাবাহিনীর কঠোর ভাষায় সতর্কতা ‘রাস আল খাইমাহতে হিট করব’

আইএমইডির প্রতিনিধি বলেন, কোনো প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হলে নির্ধারিত সময়ের অন্তত তিন মাস আগে প্রস্তাব আইএমইডিতে পাঠাতে হবে। তিনি উল্লেখ করেন, নিয়মিত তদারকির অভাবে অনেক প্রকল্প দীর্ঘসূত্রতার শিকার হয়। এ সমস্যা নিরসনে প্রতি তিন মাস অন্তর প্রজেক্ট স্টিয়ারিং কমিটি (পিএসসি) এবং প্রজেক্ট বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও জেলা প্রশাসকবৃন্দসহ শতাধিক কর্মকর্তা অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। এ বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহকে অগ্রাধিকার দিয়ে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সমন্বয়ের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো তুলে ধরেন।

আরও পড়ুনঃ   বিসিবির পর এবার অলিম্পিকের নির্বাচন

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা পরিহার এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রকল্পের ব্যয় না বাড়িয়ে শুধু সময় বৃদ্ধি করা হয়েছে- এমন ধারণা বাস্তবে সঠিক নয়, কারণ সময় বৃদ্ধির ফলে পরোক্ষভাবে ব্যয়ও বৃদ্ধি পায়।

জনস্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি দপ্তরপ্রধান ও প্রকল্প পরিচালকদের আইএমইডি, জাতীয় অর্থনৈতিক পরিষদ এবং পরিকল্পনা কমিশনের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১১

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১২

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৪

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৫

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৬

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৭

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১৮

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST