২৩ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাজশাহী নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় নগরীতে ৬৬ হাজার ৩শ ৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নাগরিক সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিশুর মৃত্যুর ঝুকি কমাতে ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

ওরিয়েন্টশন সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ   চাঁদ দেখা যায়নি,ঈদুল ফিতর শনিবার

সভায় জানানো হয়, ২৮ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ক্যাম্পইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসূল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১শ ১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২শ ৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩শ ৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

আরও পড়ুনঃ   মানবিক মুখোশের আড়ালে ‘ভয়ংকর’ মিল্টন, যত অভিযোগ

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, রামেক হাসপাতাল শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শাহিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক কস্তুরী আমিনা কুইন ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার আরিফুল হকের সঞ্চালনায় সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, সমাজসেবার উপ-পরিচালক মোছাঃ হাসিনা মমতাজ, রাসিকের সচিব মোঃ সোহেল রানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক নুর আকতার জান্নাতুল ফেরদৌস, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-পরিচালক শিউলী রানী বসু, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সিটি হাসপাতালের ডাঃ তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ রাসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST