৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৫৪ বছরেও বিয়ে না করার কারণ জানালেন টাবু

অনলাইন ডেস্ক : ৫৪ বছরে পা রেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। ইন্ডাস্ট্রির ব্যাচেলর নায়ক হিসেবে যেমন আলোচিত সালমান খান, তেমনই ব্যাচেলর অভিনেত্রী হিসেবে সুপরিচিত তিনি।

প্রায় তিন যুগেরও বেশি ক্যারিয়ারে টাবু কাজ করেছেন অনেক নায়কের বিপরীতে। কখনো কারো সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেই গুঞ্জনের পালে ঝড়ো বাতাস লাগেনি। ফলে ৫৪ বছরেও টাবু থেকে গেছেন অবিবাহিত।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল অজয় দেবগনের সঙ্গে টাবুর সম্পর্ক। এই দুই শিল্পীকে ঘিরে এমন সংবাদও প্রচার হয়েছে, যেখানে দাবি করা হয়েছে- অজয়ের কারণেই নাকি কাউকে বিয়ে করেননি এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ‘ইমার্জেন্সি’র জন্য যেসব বিপদের সম্মুখীন হয়েছেন কঙ্গনা

আসলেই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু জানালেন বিষয়টি একেবারেই তা নয়। অভিনেত্রীর কথায়, তার ভাই আর্য ও অজয় দেবগন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য।

টাবু জানান, যে ছেলের সঙ্গে বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি। এজন্য অজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো ঘটনা নেই।

আরও পড়ুনঃ   শরীরের কোনো অংশে পরিবর্তন করা দোষের কিছু নয় : কৃতি

অভিনেত্রী হিসেবে টাবুর প্রথম চলচ্চিত্র ছিল ভেঙ্কটেশের সঙ্গে তেলুগু ভাষায় ‘কুলি নম্বর ওয়ান’। এছাড়া অজয় দেবগনের বিপরীতে ‘বিজয় পথ’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

তিনি দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া রেকর্ডসংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে শিল্পকলায় অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন এই নন্দিত অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST