৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন

অনলাইন ডেস্ক : বিশ্বের বৃহত্তম সিনেমা সেট রামোজি ফিল্ম সিটি এবং ইটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। শনিবার ভোরে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এই গুণী ব্যক্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। রামোজির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রামোজিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই চলছিল তার চিকিৎসা। এক পর্যায়ে রামোজির শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   নতুন প্রেমিক খুঁজে পেলেন জেনিফার

হাসপাতালে ভর্তির বেশ কয়েকদিন আগে থেকেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন রামোজি। সূত্রের খবর, রামোজি রাও-এর মৃতদেহ তার বাসভবন, রামোজি ফিল্ম সিটিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখানে পরিবার-পরিজন থেকে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রামোজিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন।

রামোজির মৃত্যুতে শোক প্রকাশ করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘শ্রী রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক খবর। তিনি ছিলেন একজন দূরদর্শীসম্পন্ন ব্যক্তিত্ব, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। তার সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে একটি চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছে।’

আরও পড়ুনঃ   ‘এমন কেউ ছিল না, যাকে মধ্যরাতে ফোন করা যায়’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। রামোজি রাওয়ের তেলুগু এবং সমস্ত আঞ্চলিক সাংস্কৃতিক সম্পর্কের নিশান বয়ে নিয়ে গিয়েছেন। তাকে নিয়ে আমার ব্যক্তিগত স্মৃতি রয়েছে। আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

একাধারে রামোজি রাও ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST