২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘এমন কেউ ছিল না, যাকে মধ্যরাতে ফোন করা যায়’

অনলাইন ডেস্ক : বলিউডের ‘দেশি গার্ল’ থেকে আন্তর্জাতিক আইকনে পরিণত হওয়া প্রিয়াঙ্কা চোপড়া। এই সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথটা মোটেও মসৃণ ছিল না। একসময় অগণিত মানুষের ভিড়েও ভয়াবহ একাকিত্বের সঙ্গে লড়েছেন তিনি, যখন পাশে ছিল না মন খুলে কথা বলার মতো একজনও বন্ধু।

২০০৫ সালের একটি পুরোনো সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এই কঠিন সময়ের কথা জানিয়েছিলেন। সেই সময়ে তার বাবা অশোক চোপড়া লিভার ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।

ব্যক্তিগত এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রিয়াঙ্কার মন্তব্য ছিল হৃদয়স্পর্শী। অভিনেত্রী বলেছিলেন, ‘বলিউডে আমার তখন পরিচিত মানুষের সংখ্যা লাখ লাখ কিন্তু তাদের মধ্যে একটিও বন্ধু ছিল না। এমন কেউ ছিল না, যাকে মধ্যরাতে ফোন করা যায়। যার কাছে নিজের মন খুলে কথা বলা যায়।’

আরও পড়ুনঃ   ‘আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে’, পোশাক বিতর্কের জবাবে নায়িকা

সে সময় প্রিয়াঙ্কার ক্যারিয়ার ছিল তুঙ্গে। অভিষেক বচ্চনের সঙ্গে তার ‘ব্লাফমাস্টার’ দারুণ প্রশংসিত হয়েছিল। শাহরুখ খান, অক্ষয় কুমার এবং হৃতিক রোশনের মতো তারকাদের সঙ্গে একের পর এক সফল সিনেমায় অভিনয় করছিলেন তিনি।

তবে এই আকাশছোঁয়া খ্যাতি সত্ত্বেও বিনোদন জগতে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা। জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল তার না বলা একাকিত্বের গল্প।

আরও পড়ুনঃ   মুখ বেঁকে গেছে বলে কটাক্ষ, ক্ষোভ ঝাড়লেন আলিয়া

তবে প্রিয়াঙ্কার অদম্য সম্ভাবনা অনেকেই আঁচ করতে পেরেছিলেন। সে সময়ের প্রখ্যাত প্রযোজক সুনীল দর্শন, যিনি তার কর্মদক্ষতা ও দূরদর্শিতার জন্য পরিচিত, প্রিয়াঙ্কাকে দেখেই মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা আমার অফিসে এসেছিল।’

তার কথায়, ‘মাত্র ১৫ মিনিট ওকে দেখে আমি বুঝতে পারি, আমি যেন আরও একজন রেখাকে খুঁজে পেয়েছি। তখন হয়তো বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার লক্ষ্য তার ছিল না, তবে সে জানত হিন্দি সিনেমায় সে একজন বড় তারকা হয়ে উঠবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST