১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন প্রেমিক খুঁজে পেলেন জেনিফার

অনলাইন ডেস্ক : বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা ম্যাট ডেমনের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন জেনিফার লোপেজ এমনটাই শোনা যাচ্ছিল। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুজনের ঘনিষ্ঠতা তা আরও স্পষ্ট করেছে।

টরন্টোতে দেখানো হলো ‘আনস্টপেবল’। উইলিয়াম গোল্ডেনবার্গ পরিচালিত এই ছবির অভিনেত্রী জেনিফার লোপেজ এবং প্রযোজক বেন অ্যাফ্লেক। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই স্পোর্টস ড্রামার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অভিনেত্রী উপস্থিত থাকলেও ছিলেন না লোপেজের প্রাক্তন। বিচ্ছেদের পর এটি জেনিফার লোপেজের প্রথম রেড কার্পেটে উপস্থিতি। তাকে এদিন মেটালিক সিলভার গাউনে দেখা গেছে।

গেল শুক্রবার (৬ সেপ্টেম্বর) ‘আনস্টপেবল’-এর প্রিমিয়ারের গ্রুপ ছবিতে একসঙ্গে পোজ দেন জেনিফার ও ম্যাট ডেমন। এরপর দুজনকে খুব কাছাকাছি দেখা যায়। প্রিমিয়ারের পরবর্তী আফটার পার্টিতেও ২০ মিনিটের বেশি সময় ধরে দুজনের একান্ত আড্ডার খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম পিপল।
এই পার্টিতে অংশ নেওয়া একজন পিপলকে জানিয়েছে, পার্টিতে ড্যামনের স্ত্রী লুসিয়ানা ড্যামন ও সহ-অভিনেতা ডন চিডলের সঙ্গে একই টেবিলে বসেছিলেন জেনিফার লোপেজ। এরপর সেই আড্ডায় তাদের সঙ্গে যোগ দেন ম্যাট ড্যামন। পুরো সময় জেনিফার লোপেজ ও ম্যাট ড্যামন কথোপকথনে মগ্ন ছিলেন।

আরও পড়ুনঃ   অভিষেকের সঙ্গে প্রতিদিনই ঝগড়া করেন ঐশ্বরিয়া

মার্কিন রেসলার অ্যান্টনি রোবলেসের জীবনের ওপর নির্মিত হয়েছে ‘আনস্টপেবল’। এতে অ্যান্টনি রোবলেসের চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জারেল জেরোম। আর জেনিফারকে দেখা গেছে জুডি রোবলেসের চরিত্রে। ‘আনস্টপেবল’-এর গল্প লিখেছেন এরিক চ্যাম্পনেলা, অ্যালেক্স হ্যারিস ও জন হিন্ডম্যান। এ বছরের ডিসেম্বরে এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ভক্তদের মতে, অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। তারা প্রথম কাছাকাছি আসেন ২০০২ সালের মাঝামাঝি সময়ে। নভেম্বরে বাগদানও সারেন তারা।

আরও পড়ুনঃ   চরিত্রের নামেই লেডি গাগার অ্যালবাম

দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয়ও করেন তারা। ২০০৩ সালে মুক্তি পায় ‘গিগলি’, পরের বছর আসে ‘জার্সি গার্ল’। এরপর আচমকা ছন্দপতন। বাগদান বাতিল করেন বেন ও জেনিফার। আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ। প্রায় দুই দশক পর সম্পর্ক জোড়া লাগে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। ২০২২ সালে বাগদান সারেন দুজন। তারপর লাস ভেগাসে বিয়ে। তবে দুই বছরও একত্রে শান্তিতে কাটল না। অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একটা সময়ের পর ক্যামেরার সামনে আর একসঙ্গে পোজ দিতেন না তারা। শেষ পর্যন্ত টিকল না সংসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST