২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার

অনলাইন ডেস্ক : ২১ বছর বয়সেই মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে আংটি বদল সারলেন অভিনেত্রী অনন্যা গুহ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুকান্তের বাড়িতে হবু বর-কনের একসঙ্গে আশীর্বাদ হয়েছে।

বিয়ের প্রাক-পর্ব বলে কথা। পোশাকে লাল রঙের ছোঁয়া না থাকলে হয়? সেই রীতি মেনেই সাজে অনন্যা বেছে নিয়েছিলেন লাল বেনারসী। সোনালি বুটি, কল্কার সূক্ষ্ম কাজের সঙ্গে মানানসই সোনার গয়না। সুকান্তের পরনে লাল পাঞ্জাবি, সাদা চোস্ত পাজামা।

এদিন বিকেলের সাজ কেমন ছিল? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে অভিনেত্রী জানিয়েছেন, বিকেলের সাজেও থাকবে লাল রং। তবে পোশাকে পাশ্চাত্যের ছাপ। তিনি গাউন বেছে নিয়েছেন। খোলা চুল আর হীরার গয়না তার সাজ সম্পূর্ণ করবে।

আরও পড়ুনঃ   অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের

অভিনেত্রী আরও জানান, বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি— দু’তরফ থেকে দুইটি হীরার সেট দিয়েছে। বিকেলে অবশ্য হবু বর লাল নয়, কালো কোট-প্যান্টে সুসজ্জিত হবেন।

অনন্যার কথায়, ‘জানেন, বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে পরিবারের সদস্যরা। ৬ মাস ধরে অনেক পরিকল্পনা করেছি আমরা। আজ মনে হচ্ছে, আরও কত কিছু করতে পারতাম!’

সেজন্যই আনুষ্ঠানিক বিয়ে সারতে এক বছর সময় নিচ্ছেন। সব ঠিক থাকলে আগামী বছরে সাতপাক ঘুরবেন তারা।

খাওয়াদাওয়ায় কোনও কমতি রাখেনি দুই পরিবার। অভিনেত্রীর কথায়, ‘আমরা বাঙালি, সকালে তাই রকমারি ভর্তা ছিল মেনুতে। যেমন, মুরগির রসুন ভর্তা, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি, মিষ্টি। রাতের খাবারে বাঙালি রীতি মেনে ভাত, পোলাও, মাংস তো থাকছেই। থাকছে পাঞ্জাবি, চিনা খাবারও।’

আরও পড়ুনঃ   ‘আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে মনে করি না’

সুকান্ত কিন্তু বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন। পেশায় আইটি সংস্থায় কর্মরত যুবক সফল ইউটিউবার। অনন্যার কথায়, সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের জুড়ে দিয়েছে পরস্পরের সঙ্গে।

বিনোদন দুনিয়ায় নাকি এখনও কুমারী অভিনেত্রীদের পাল্লা ভারী! অনন্যা নিশ্চয়ই সেসব ভেবেই এগোচ্ছেন? প্রশ্ন করতেই জবাব দিলেন, ‘বিয়ে হলে কাজ কম পাব, মনে করি না। আমার কাজ আমার পরিচয়। সেখানে কোনও ফাঁকি দেব না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST