১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। টিভি নাটক ‘নট আউট’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের হাত ধরে তার সিনেমা ক্যারিয়ার শুরু। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।

ব্যক্তিজীবন কিংবা চারপাশের নানা বিষয়ে প্রায়শই নিজস্ব ভাবনা তুলে ধরেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট ঘিরে বেশ আলোচনা হচ্ছে। যদিও ভাবনা সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, তবে তার এই পোস্টে একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার বিষয় নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুনঃ   সাড়ে চারশ কোটির নেকলেস গলায় প্রিয়াঙ্কা

নিজের পোস্টে আল্লাহ্‌র প্রতি তার বিশ্বাসের কথা তুলে ধরেছেন ভাবনা। তিনি লিখেছেন, ‘একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।’

প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে ভাবনা আরও লেখেন, ‘তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, সে যখন কাঁদছিল আর পুরুষটি যখন ভান করছিল যে সবকিছু ঠিক আছে সেই প্রতিটি মুহূর্ত।’

আরও পড়ুনঃ   বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

‘একজন পুরুষ হয়তো মনে করতে পারে যে, সে এতই চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ্ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য।’

শেষে লিখেছেন, ‘বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয় তাহলো উদ্ধার। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST