৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমে ব্যর্থতা, বিয়ে না করেই মা হতে চান বাঙালি অভিনেত্রী

অনলাইন ডেস্ক : ওপার বাংলার ধারাবাহিক নাটক থেকে সিনেমার জগতের পরিচিত মুখ টিনা দত্ত। বহুদিন আগেই টলিউড থেকে পাড়ি দিয়েছিলেন বলিউডে। ছিলেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে।

বিদ্যা বালান ও সাইফ আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল ‘পরিণীতা’তে। এছাড়াও হিন্দি ধারাবাহিকেও নজর কেড়েছিলেন অভিনেত্রী।

তবে যেমন সাফল্য পেয়েছেন বিনোদন জগতে তেমনই তাকে ঘিরে থেকেছে বিতর্ক। বয়স ৩৩ পেরিয়ে গেলেও বসেননি বিয়ের পিঁড়িতে। বরং বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছা তার।

আরও পড়ুনঃ   নিজের জন্য গর্ববোধ করো : অপু বিশ্বাস

ক্যারিয়ারে সাফল্য পেলেও, প্রেমজীবনে পাননি সুখের দেখা। এক সাক্ষাৎকারে টিনা জানিয়েছিলেন, এক ব্যক্তির সঙ্গে প্রায় ৫ বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু ওই ব্যক্তির কাছে নিগ্রহ হতেন অভিনেত্রী। তারপর এক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। যে কারণে বর্তমানে যেকোনো সম্পর্কে জড়াতে ভয় পান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারোগেসি বা দত্তক নেওয়ার মাধ্যমে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন টিনা। তিনি জানান, সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চান। এতে পরিবারও আপত্তি করবে না।

তার কথায়, আমি সুস্মিতা সেনের মতো মহিলাদের প্রশংসা করি। আমার বাবা-মা, একটি ছোট শহর এবং একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসা সত্ত্বেও, সবসময় প্রগতিশীল ছিলেন। আমি সারোগেসি বা দত্তকের মাধ্যমে সন্তান নিতে চাইলেও, তারা কখনও আমার বিরোধিতা করবেন না। আমি যদি মনে করি, নিজের এবং আমার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি, একটি শিশুরও যত্ন নিতে পারব তাহলে বাবা-মা সমর্থন করবেন। সেই দায়িত্বের জন্য স্বামীর উপর নির্ভর করার কোনও দরকার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST