৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে ৩৪ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, এগিয়ে কে?

অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচন ২০২৪-এর চূড়ান্ত ফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে ৩৪টি আসনের ফলাফল ঘোষণা করেছে কমিশন।

এতে দেখা যাচ্ছে, চূড়ান্ত ঘোষিত ৩৪টি আসনের মধ্যে ২১টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৭টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আর অন্যান্য দলগুলো পেয়েছে ৬টি আসন।

দেশটির লোকসভায় সর্বমোট ৫৪৩টি আসন রয়েছে। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ২৭৭টি আসনে জয় পেতে হবে।

আরও পড়ুনঃ   পাকিস্তানের আকাশে বিরল মেঘ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ২০১৯ সালের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আর তাদের জোট এনডিএ পেয়েছিল ৩৫৩টি আসন।

তবে মোদির বিজেপি এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আজ মঙ্গলবার সকাল থেকে যখন ফলাফল ঘোষণা শুরু হয় তখন থেকে দেখা যাচ্ছিল বিজেপি গতবারের চেয়ে অনেক পিছিয়ে আছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২১টি আসনে জয় পাওয়ার সাথে আরও ২২২টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ তারা সবমিলিয়ে ২৪৩টি আসনে জয় পেতে পারে।

আরও পড়ুনঃ   ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত

অপরদিকে রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ৪টি আসনে জয় পাওয়ার পাশাপাশি এগিয়ে আছে ৯৪টি আসনে। অর্থাৎ একক দল হিসেবে কংগ্রেস ৯৮টি আসনে জয় পেতে পারে।

তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। যার অর্থ মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাকে জোট দলগুলোর সহায়তা নিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোদির বিজেপির জোট এনডিএ ২৯৫টি আসনে এগিয়ে আছে। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া এগিয়ে আছে ২৩০টি আসনে। আর অন্যান্য দলগুলো এগিয়ে আছে ১৭টি আসনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST