৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কোনো ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : দল সংখ্যা বাড়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতেও এসেছে বড় পরিবর্তন। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ রয়েছে।

এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে ২ লাখ ২৫ হাজার ডলার পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা। অর্থ্যাৎ বাংলাদেশ দল যদি একটি ম্যাচও না জিততে পারে তারপরও এই টাকা পাবে। আর জিততে পারলে প্রত্যেক জয়ের জন্য বাড়তি টাকা পাবে। একই সঙ্গে পরের পর্বগুলোতে যেতে পারলেও বাড়বে অর্থের পরিমাণ।

আরও পড়ুনঃ   জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

টুর্নামেন্টের জন্য সর্বমোট প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ১১.২৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৩২ কোটি টাকা। আগের আসরে সেটা ছিল ৫৬ লাখ ডলার বা ৬৫ কোটি টাকা। অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি।

এবার চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ১.২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৪ লাখ টাকা। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা করে।

আরও পড়ুনঃ   কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সেমিফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার বা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকা। এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা করে। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২২৫ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST