৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ রবিবার সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে নগর ভবনের হলরুমে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘আমরাই সেরা’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান’- এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্কের ফাইনাল রাউন্ডে পক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)নাটোর এবং বিপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।

বিভাগীয় কমিশনার বিতার্কিকদের উদ্দেশে বলেন, তোমরা অনেক ভালো করেছো। তবে কিছু কিছু জায়গায় তোমাদের সামান্য ঘাটতি রয়েছে। বাচনভঙ্গি ও বিপক্ষ দলকে প্রশ্ন করার কৌশলসহ তথ্য নির্ভর বক্তব্য প্রদানে তোমাদের আরও দক্ষ হতে হবে।এ বিষয়গুলোতে আরও ভালো করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুপথযাত্রী রোগীদের শোনানো হচ্ছে কোরআনসহ বিভিন্ন ধর্মীয় বাণী

তিনি বলেন, কোনো দেশের গণমাধ্যম যদি জবাবদিহিমূলক হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে তাহলে ওইদেশে দুর্ভিক্ষ থাকবে না।এই মূহুর্তে আমাদের দেশে রাষ্ট্র সংস্কার চলছে এবং ১০টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। সরকারের প্রভাবমুক্ত একটি শক্তিশালী গণমাধ্যম গঠন করতে হবে।

অনুষ্ঠানে বাউয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যব্রিগেডিয়ার জেনারেল মো.মিজানুজ্জামান,বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো. হাসান আখতারএবংরাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক বক্তৃতা করেন। বিতর্কটিতে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপআঞ্চলিক পরিচালক মুহাম্মদ মনিরুল হাসান। শ্রোতা হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চারঘাটে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

চূড়ান্ত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এবং রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাবির বিতার্কিক মো. সিফাত হোসাইন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ উভয় দলের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেয়া হয়।

উল্লেখ্য যে, এবছর পহেলা আগস্টথেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ হতে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST