২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

অনলাইন ডেস্ক : মাঠের ক্রিকেটে খারাপ সময় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ হারের পর স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও চিত্রটা বদলায়নি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। অপেক্ষাকৃত অনভিজ্ঞ প্রোটিয়াদের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টিম টাইগার্স। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই স্বাগতিক দলের।

শেষ টেস্টের আগে আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। শেষ ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘টার্গেট একটাই থাকবে। জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।’

দলগত ভালো করতে না পারার কারণ জানিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক ম্যাচই অপরচুনিটি। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি পার্টনারশিপ করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি টার্গেট বড় হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ   এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার

দ্বিতীয় টেস্টের একাদশ ও কম্বিনেশন নিয়ে তাইজুল বলেন, ‘এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেনের দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’

সম্প্রতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। টেস্টের আগের দিনে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেননি শান্ত, দলের প্রতিনিধি হয়ে আসেন তাইজুল। এই স্পিনারের কাছেই শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে জানতে চাইলে কিছুটা এড়িয়ে গেলেন।

তবে পরবর্তীতে তাইজুল বলেন, ‘এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।’

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ

তাইজুলের কাছে আরও জানতে চাওয়া হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে কতটা প্রস্তুত আছেন তিনি। জবাবে এই স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি!’

দলের সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।

আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST