১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দারা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবিলা করে আমরা উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাব। জাতির পিতার কন্যার নেতৃত্বে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হবে। বিগত বছরে যে উন্নয়ন হয়নি তা আমি আগামী ৫ বছরে পুর্ন করবো। প্রত্যেক ইউনিয়ন থেকে এক থেকে দুইশো জন গরিব লোক নিয়ে কাজ করবো। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করবো।
শনিবার বিকেলে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সরকারের নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে গণ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, দুর্গাপুর পৌরসভা, ডিগ্রী কলেজ, দুর্গাপুর মহিলা কলেজ, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে গণসংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারণেই বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে পঞ্চমবারের মতো দেশের দায়িত্ব তুলে দিয়েছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, আবেগে আপ্লুত। আপনাদের কাছে আবারো ঋণী হয়ে গেলাম আমি। আমাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এবং পুঠিয়া-দূর্গাপুরের উন্নয়নের মাধ্যমেই এ ভালোবাসার প্রতিদান দেব ইনশাআল্লাহ।
নিজ সংসদীয় এলাকার উন্নয়ন করার প্রত্যয় ব্যাক্ত করে প্রতিমন্ত্রী বলেন, দুই উপজেলায় ১০০ কিলোমিটার হাইওয়ে রাস্তা নির্মাণ করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সচিব, প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছি। পুঠিয়া ও দুর্গাপুর পৌরসভার আমুল পরিবর্তন করা হবে। এই দুই পৌরসভার সার্বিক উন্নয়ন আমি নিজে তদারকি করবো।
প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে উদ্দেশ্য করে বলেন, গরিব-অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। মানুষদের কল্যান কাজ করতে হবে। কাজে এসে কেউ যেন অসন্তুষ্ট হয়ে না ফিরে। নিজেকে মানুষের কাছে বিলিয়ে দিতে হবে।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আবু ওবাইদা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী ও দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST