৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুইজনের

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ও দেবীনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৬০) ও দেবীনগর ইউনিয়নের রহমানটোলা এলাকার বুলবুলের ছেলে মাহি (৬)।

স্থানীয়রা জানান, রাতে রহমানটোলা এলাকার বুলবুল নিজ বাড়ির সামনে তার চার্জার ভ্যানটি চার্জ দেন। সকালে মাহি খেলাধুলার একপর্যায়ে ওই ভ্যানে ওঠে। ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   ৩০ মিনিটে পুড়ে ছাই হলো ৫০ বিঘা পানের বরজ, ক্ষতি ৩ কোটি

অপরদিকে আব্দুর রহিমের বাড়ির বারান্দায় কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। সেখানে বাড়ির টিনের সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহিমের স্ত্রী মোসা. রেহেনা বেগম (৪৫) কাপড় শুকানোর জন্য গেলে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে আব্দুর রহিম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST