২৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার: আটক ১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ৩৬ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় কাজী মেহেদী হাসান তামিমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ডলারগুলো উধার করে ভাঙ্গা থানা পুলিশ।

কাজী মেহেদী হাসান ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী মহল্লার বাসিন্দা। তিনি গত ২২ মে ঢাকায় এক বাড়িতে কাজ করতে গিয়ে ৪০ হাজার ডলার চুরি করেন। বৃহস্পতিবার চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   নগর আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন।

তিনি বলেন, মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যান তিনি। কাজ করার এক ফাঁকে ওই প্রকৌশলীর বাসা থেকে ৪০ হাজার (ইউএস) ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৯

পরে তৌহিদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় তামিমের বাড়ি রায়পাড়ায় অভিযান চালিয়ে তামিমকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে, বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মেহেদী হাসানকে ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম দলের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ তারা নেবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST