১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : শিশুদের গাছের প্রতি ভালোবাসা ও বৃক্ষায়ণে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাসিক রাসিক। পরে তিনি শিশু একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুরা একটি দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। শিশু একাডেমি সেই লক্ষ্যে কাজ করছে। আজকের আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে রাজশাহীর শিশু একাডেমির উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ   রাজশাহী মেডিকেলের শয্যা ৩ হাজারে উন্নীত করা হবে: ডা. জাহাঙ্গীর

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আশা করছি আমরা লক্ষ্যমাত্রার অধিক বৃক্ষরোপণ করতে পারবো। এ সময় রাসিক প্রশাসক প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যা করার আহ্বান জানান। একইসঙ্গে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   খালেদার গাড়ি বহরে হামলা : শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদির। অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতগুরু শ্রী মঞ্জুশ্রী রায়, রাজশাহী শিশু একাডেমির সদস্য রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, রাজশাহী শিশু একাডেমির সদস্য সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST