৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেলের শয্যা ৩ হাজারে উন্নীত করা হবে: ডা. জাহাঙ্গীর

গণসংযোগ পরবর্তী পথসভায় ডা. জাহাঙ্গীর একথা বলেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ২ থেকে বাড়িয়ে ৩ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর উমরপুর, কুচপাড়া, বাগানপাড়া ও ডাবতলা এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ডা. জাহাঙ্গীর।

গণসংযোগ পরবর্তী পথসভায় ডা. জাহাঙ্গীর বলেন, বর্তমানে রামেক হাসপাতালে শয্যা সংকট প্রকট। ১২০০ শয্যার বিপরীতে ৩ হাজার রোগী ভর্তি থাকে, যার ফলে রোগীদের ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি; আমাদের পরিকল্পনা হলো এই শয্যা সংখ্যা ৩ হাজারে উন্নীত করা এবং বাজেট বৃদ্ধি করা, যাতে প্রতিটি রোগী মানসম্মত ঔষধ ও চিকিৎসা সামগ্রী পায়।

তিনি আরও জানান, রাজশাহীতে ক্যানসার, হার্ট অপারেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং লিভারের জটিল চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করা হবে, যাতে এ অঞ্চলের মানুষকে আর ঢাকা বা বিদেশে যেতে না হয়। বন্ধ শিশু হাসপাতাল ও নতুন সদর হাসপাতাল দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, বিল্ডিং হলেও লোকবল সংকটে শিশু হাসপাতালটি চালু হচ্ছে না। আমরা বলেছি, প্রয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিকিৎসকরা সেখানে বিনা পারিশ্রমিকে সেবা দেবেন।

আরও পড়ুনঃ   জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

পাশাপাশি, ঈদগাহ মাঠের সামনের আল-আমিন হোস্টেল সংলগ্ন ৯ বিঘা জমিতে একটি নতুন সদর হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি উল্লেখ করেন যে, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে এ বিষয়ে তার প্রাথমিক আলোচনা হয়েছে।

রাজশাহীকে ‘বেকারের নগরী’ আখ্যা দিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহী শিক্ষানগরী হলেও এখানে কর্মসংস্থান নেই। আমরা দাবি জানিয়েছি এই অঞ্চলে দ্রুত একটি ইপিজেড (ঊচত) স্থাপনের। এটি হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে এবং হাজার হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে। তিনি মৃতপ্রায় বিসিক শিল্পনগরী পুনরুজ্জীবিত করা এবং হাইটেক পার্ককে কার্যকর করার ওপর জোর দেন।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার মূল্য একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে। একইসাথে চিকিৎসা খাতে বরাদ্দ ৬ থেকে ৮ গুণ বৃদ্ধি করা হবে।

আরও পড়ুনঃ   পাবনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৩

তিনি বলেন, রাজশাহীর এয়ারপোর্ট আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে হজযাত্রী, প্রবাসী শ্রমিক ও বিদেশগামী যাত্রীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি আমসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত বিদেশে পাঠানো সম্ভব হবে। এ লক্ষ্যে রানওয়ে সম্প্রসারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানান তিনি। এ বিষয়ে তিনি ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন।

গণসংযোগকালে ডা. জাহাঙ্গীর রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, খেলাধুলার উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নেওয়া হবে।

তিনি আইপিএলসহ আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং বিশেষ করে রাজশাহীর কৃতি ক্রিকেটার নাজমুল হোসেন শান্তের খেলার সুযোগ না পাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। তারা রাজশাহীর উন্নয়নে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ডা. জাহাঙ্গীরকে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST