২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নির্বাচনের পিকনিকের খিচুড়িতে ফেলা হলো ময়লা

বগুড়া প্রতিনিধি: ৭০ জন নারী-পুরুষ মিলে রান্না করেছিল খিচুড়ি। আনন্দের সাথে খাবে তারা। নির্বাচন উপলক্ষে এই পিকনিকের আয়োজন করা হয়। কিন্তু হঠাৎ হাজির হলেন বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এরপর রান্না করা খাবারের মধ্যে দেওয়া হয় আবর্জনা। অভিযোগ, এসিল্যান্ড ফিরোজ হোসেনের গাড়ির চালক হযরত আলী খিচুড়ির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ ময়লা-আবর্জনা ছিটিয়ে দেন।

রোববার (১৯ মে) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে।
জানা যায়, আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন আগামীকাল ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আচরণবিধি বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ডিউটি করছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। রবিবার রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ মিলে পিকনিকের আয়োজন করে। সেখানে আনারস প্রতীকের সমর্থক একই এলাকার সাধারণ ভোটারগণ একত্রিত হয়ে খিচুড়ি রান্না করছিলেন খাওয়ার জন্য।

আরও পড়ুনঃ   ‘বিআরইবি’র দুর্নীতির ফলে শতভাগ বিদ্যুৎসেবা দেওয়া সম্ভব হচ্ছে না’

তারা বলেছেন, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতেন তিনি। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন তারা। আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকেরা সেখানে পিকনিক করছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান।

আরও পড়ুনঃ   নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

এক নারী বলেন, আমরা চাঁদা দিয়ে পিকনিকের আয়োজন করে রান্না করেছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা-আবর্জনা দেওয়ায় আমরা আর খাবার খেতে পারিনি। সারা রাত না খেয়ে থাকতে হয়েছে।
বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন ও sms পাঠালেও কোনও সাড়া দেয়নি সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
নির্বাহী অফিসার রুমানা আফরোজ মোবাইল ফোনে বলেন, নির্বাচন শেষ হলে বিষয়টি খতিয়ে দেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST