২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় প্রার্থীরা

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে,রাজশাহীর বাঘা উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। সোমবার (২০-০৫-২০২৪) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রর্থীদের। প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারে নেমেছেন চূড়ান্ত প্রার্থীগণ।
জানা গেছে,এ নির্বাচনে ৯জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মাঠ থেকে সরে দাঁড়ান চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের যগ্ন সাধারণ সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান (পিন্টু)।
এদিকে ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন-চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদসহ মোট ৮ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ২ জন প্রর্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: লায়েব উদ্দীন (লাভলু) পেয়েছন (মোটরসাইকেল) প্রতীক,অপরদিকে রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান (রিন্টু) পেয়েছেন (আনারস) প্রতীক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন,এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মোকাদ্দেস সরকার (টিয়াপাখী), উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কারুজ্জামান (নিপ্পন) পেয়েছেন (বই) প্রতীক ও হাফেজ মাও: মোঃ মেহেদী হাসান (মিনার) পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী মোসাঃ ফাতেমা খাতুন (লতা) পেয়েছেন (কলস) প্রতীক।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ (রুমি), পেয়ছেন (প্রজাপতি) প্রতীক। উপজেলা মহিলা লীগ সাবেক সাধারন সম্পাদক মোসাঃ রিনা খাতুন পেয়েছেন
(ফুটবফুটবল) প্রতীক। উল্লেখ্য
দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হলেও মাঠ ছাড়েননি ফারহানা দিল আফরোজ (রুমি)। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন বলেন,যেহেতু দল থেকে নির্বাচন প্রত্যাখানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তার পরেও দলের নির্দেশ উপেক্ষা করে যদি কেউ নির্বাচনে অংশগ্রহন করেন। তাহলে দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST