১৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু নন্দিনীর হত্যাকাণ্ড নিষ্ঠুর, নির্মম ও নৃশংস এক ঘটনা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন বর্বরোচিত কাণ্ড ঘটাতে পারে না।

তিনি জানান, প্রশাসন ইতোমধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে। এবং জানা গেছে, আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন। তিনি এ জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের রাসিকের ওয়ার্ড সচিবদের সভা অনুষ্ঠিত

সংসদ চলমান থাকা সত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিজের তাগিদ থেকে তিনি এবং সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুল এখানে এসেছেন বলে মন্ত্রী জানান।

আসাদুল হাবিব বলেন, যারা মব সৃষ্টি করে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছেন, জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের গাড়িতে আগুন দিয়েছে, জনমনে ত্রাস ও ভীতির সঞ্চার করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, একেএম মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ভৈরব নদে তলিয়ে গেল সুন্দরবনের টুরিস্ট জাহাজ

প্রসঙ্গত গত ১৬ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক মাদকাসক্ত বিধান চন্দ্র শিশুটিকে হত্যা করে। অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। জনতা জেলা প্রশাসক পুলিশ সুপার ও ওসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং ডিসির গাড়িসহ ৭টি গাড়ি ভাঙচুর করে।

#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST