৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভৈরব নদে তলিয়ে গেল সুন্দরবনের টুরিস্ট জাহাজ

অনলাইন ডেস্ক : খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় এমভি জিলান নামে সুন্দরবনের একটি টুরিস্ট জাহাজ ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে নোঙর করা অবস্থায় ভারসাম্য হারিয়ে ডুবে যায় জাহাজটি।

জানা যায়, ভৈরব নদের কাস্টমস ঘাট এলাকায় মেরামত কাজের জন্য নোঙর করা ছিল এমভি জিলান। জাহাজটি রোববার দিবাগত রাত থেকে কাস্টম ঘাট-সংলগ্ন একটি ডকইয়ার্ডে থাকা অবস্থায় নদীতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। সোমবার নদীতে জোয়ার হওয়া অবস্থায় পুরোপুরি ডুবে যায়। জাহাজটি খুলনায় ‘রেইনবো ট্যুরস’ নামে সুন্দরবনে ট্যুরিস্ট কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিল।

আরও পড়ুনঃ   টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

এ বিষয়ে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, জাহাজটি সম্প্রতি সুন্দরবনে ৩ দিনের ট্যুর শেষে মেরামত কাজের জন্য কাস্টম ঘাটে অবস্থান করছিল। জাহাজে এসি এবং বাথরুমের কাজ করা হচ্ছিল। অসাবধানতার কারণে বাথরুমের পাইপ লাইন খোলা থাকায় পানি ঢুকে যায়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় এক পর্যায়ে ডুবে যায়।

রেইনবো ট্যুরস’র মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল বরেন, জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে অবস্থান করছিল। এ অবস্থায় গোসলের পানি জাহাজে লোড দেওয়া ছিল। ফলে একদিকে কাত হয়ে যায় এবং নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে জাহাজটির ভেতরে প্রবেশ করে ডুবে যায়।

আরও পড়ুনঃ   রাজধানীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ভৈরব নদের কাস্টম ঘাটে ডকইয়ার্ডে নোঙর করা অবস্থায় জাহাজটি একদিকে কাত হয়ে যায় এবং নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে জাহাজের ভেতরে প্রবেশ করে ডুবে যায়। জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST