৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে। খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। আগামীতে রাজশাহী থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

রবিবার (৭ জুন) বিকেলে ১৭নং ওয়ার্ডের রায়পাড়া বালুর মাঠে আয়োজিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্টস ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯, ২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাবেক খেলোয়াড়দের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন এবং তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করছেন। প্রধানমন্ত্রী প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি এবং তিন থেকে চারটি ওয়ার্ডের জন্য কবরস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   অর্ধেকের কম জনবল নিয়ে আমরা রেলকে সাজানোর চেষ্টা করছি: সচিব

তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ যেমন ক্রিকেটে বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করছে, তেমনি আগামী দিনে ফুটবল বিশ্বকাপেও অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

এ সময় ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ নাসিম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ১৯ নং ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, চন্দিমা থানা নেতা জাহাঙ্গীর, হযরত, মুন্না, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল আহমেদ, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ জামাল, শাহমখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ১৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জাকির হোসেন টিটু, এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

উল্লেখ্য, ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯ এ ফাইনাল খেলায় জান্নাত হাউজিং দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগানপাড়া স্ট্রাইকারস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST