২৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

সোমবার বেলা ১১ টায় ১টি বড় ও ১৪টি ছোট দানবাক্স থেকে ৯ লক্ষ ৭৪ হাজার ৭৮৪ টাকা, বৈদেশিক মুদ্রা, একটি রুপার আংটি ও ২টি সোনার নাকফুল পাওয়া গেছে।

এস এ সিরাজুল ইসলাম, মান্দা : নওগাঁর মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়।

সোমবার বেলা ১১ টায় ১টি বড় ও ১৪টি ছোট দানবাক্স থেকে ৯ লক্ষ ৭৪ হাজার ৭৮৪ টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও একটি রুপার আংটি, ২টি সোনার নাকফুল।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস পর দানবক্স খুলেছি। এবার দানবক্সে ৯ লক্ষ্য ৭৪ হাজার ৭৮৪ টাকা পাওয়া গেছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাও বলেন, কুসুম্বা শাহী মসজিদের দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মানত করতে আসে তাদের দেওয়া দানের যে টাকা পাওয়া যায় সে টাকা দিয়ে মসজিদ ক্যাম্পাসের অনেক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে যেমন- মহিলাদের উন্মুক্ত নামাজ ঘর, তাবারক তৈরি রান্নাঘর সংস্কার, পরিচ্ছন্ন কসাইখানা তৈরি, দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থা, ক্যাম্পাসের ভেতরে পাকা রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও মসজিদের পাশেই ইসলামিক লাইব্রেরী ও কালচারাল রিসার্চ সেন্টারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। সেখানে একটি সমৃদ্ধ জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে দর্শনার্থীরা কুসুম্বা মসজিদসহ বিভিন্ন মসজিদ সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুনঃ   নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুসুম্বা মসজিদে আগত দর্শনার্থী বাড়ানোর ক্ষেত্রে তিনি বলেন- দর্শনার্থী বাড়ার ক্ষেত্রে প্রথম দরকার নিরাপত্তা। আর এই নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো মসজিদ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যাতে করে আগত দর্শনার্থী নির্বিঘ্নে তাদের মনের মত করে নামাজ কালাম ও মানতের কাজকর্ম করে নিজেদের অবস্থানে ফিরে যেতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST