১৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় জামায়াত নেতা মাস্টার কামরুজ্জামান হারুনের জানাজা সম্পন্ন

বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক মাস্টার কামরুজ্জামান মিঞা হারুনের নামাজে জানাজা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক মাস্টার কামরুজ্জামান মিঞা হারুনের নামাজে জানাজা শনিবার (১৪ মার্চ) তাঁর নিজ গ্রাম বাইগাছা বোর্ড অফিস মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ বিদায় জানান।

জানাজায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াত মনোনীত সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ   এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক মায়ার পদত্যাগ

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার মরহুমের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্ত এবং সংগঠনের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুনঃ   ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি তাঁর জনপ্রিয়তা ও সমাজে অবদানেরই বহিঃপ্রকাশ বলে উপস্থিতরা মন্তব্য করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST