২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তাজুলের নিয়োগ বাতিল, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

আমিনুল ইসলাম ও মোহাম্মদ তাজুল ইসলাম (ডানে)

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সাথে আমিনুল ইসলামকে নতুন প্রসিকিউটর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ সোমবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ (অ্যাক্ট নং.এক্সআইএক্স অব ১৯৭৩) এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুনঃ   রুয়েটে গবেষণা প্রকল্পের চুড়ান্ত প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সেমিনার

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনাসংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১০

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১২

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৪

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

১৫

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৬

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৮

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৯

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

২০

Design & Developed by: BD IT HOST