১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে বাঁচার আশার ২৩ বছর

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পবা উপজেলার নওহাটা বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

স্টাফ রিপোর্টার : হিজড়া-সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করা বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পবা উপজেলার নওহাটা বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এসময় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন। সংগঠনের সমন্বয়কারী আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী নাজমুল ইসলাম, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. সুজন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. মোস্তফা সরকার।

আরও পড়ুনঃ   মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন বলেন,“হিজড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে সামাজিক সচেতনতা ও প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে যে কাজ করে যাচ্ছে, তা সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে। স্থানীয় পর্যায়ে এমন সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।”

বিশেষ অতিথির বক্তব্যে কাজী নাজমুল ইসলাম বলেন,“প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাঁচার আশা শুধু সাংস্কৃতিক চর্চাই নয়, বরং মানবিক মূল্যবোধ ও আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে। গণমাধ্যম ও সমাজের সচেতন মহলকে এই ধরনের উদ্যোগের পাশে থাকতে হবে।”

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর

সভাপতির বক্তব্যে মো. মোস্তফা সরকার বলেন, ২০০৩ সালের ১৫ ফেব্রুয়ারি মাত্র ৫৫ জন সদস্য নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে হিজড়া সদস্য ১২৭ জনসহ মোট সদস্য সংখ্যা ২৭৪ জনে উন্নীত হয়েছে। তিনি জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক স্বাবলম্বিতা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির বিকাশ ও টেকসই সংরক্ষণে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

গত ২৩ বছরে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন দেশি-বিদেশি দাতা সংস্থার সহায়তায় ২২টি প্রকল্প বাস্তবায়ন করেছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সকল শ্রেণির মানুষের সঙ্গে সুসম্পর্ক ও নেটওয়ার্কিং গড়ে তুলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের এই দীর্ঘ পথচলা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST