১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত সাংসদ অধ্যাপক নজরুল মন্ডলের সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময়

নবনির্বাচিত সাংসদ অধ্যাপক নজরুল মন্ডলের সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান এবং নির্বাচন মনিটরিং কমিটির প্রধান মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াত নেতা মাওলানা মনজুর রহমান। জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে প্রথমে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেয়া হলেও পরবর্তীতে সাংগঠনিক কারণে ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রার্থীতা পরিবর্তন করে নুরুজ্জামান লিটনের পরিবর্তে মাওলানা মনজুর রহমানকে এই আসনে প্রার্থী করা হয়।

সদ্য অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা মনজুর রহমান। এই নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে (ধানের শীষ প্রতীকে) প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হোন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এই নির্বাচনে বিএনপির আরো দুই হেভিওয়েট নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিপুল পরিমাণ ভোট পান জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান। তবে প্রাপ্ত ভোটসংখ্যার অনুপাতে জামায়াতে ইসলামীর মনজুর রহমানের ধারেপাশেও ছিলেন না বিএনপির ওই দুই হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী। অন্যান্য দলের প্রার্থী ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আনুপাতিক সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের জামানত বাজেয়াপ্ত করেছেন।

আরও পড়ুনঃ   গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে না: ইমাজ উদ্দিন মন্ডল

নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় মাওলানা মনজুর রহমান ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান, পুঠিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, সেক্রেটারি আব্দুল আহাদ মন্টু, পুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আনোয়ার হোসেন ও সেক্রেটারি অধ্যক্ষ জুবায়ের মাসুম প্রমূখ।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

ফুলেল শুভেচ্ছা জানানো শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সাথে এক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হলে নবনির্বাচিত সাংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এই আহ্বানে সম্মতি দেন। এছাড়াও আগামী দিনে এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, হানাহানির রাজনীতি পরিহার সহ সামাজিক ও রাজনৈতিক বিভেদ দূর করে মানুষের জীবনমানের গুণগত পরিবর্তনে সকলের সাথে আলোচনা ও পরামর্শ নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST