৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সীমান্তে বিজিবির সফল অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক ৩:২০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী রাজশাহী জেলার বাঘা থানাধীন বারশিপাড়া নামক এলাকার পদ্মা নদীর চর দিয়ে মাদকদ্রব্য পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে আভিযানিক দলটি দেখতে পায় যে, একজন ব্যক্তি নদী পথে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে একটি টিনের ডোঙ্গা নিয়ে বাংলাদেশের দিকে আসছে। আভিযানিক দল উক্ত ব্যক্তিকে আটক করার জন্য পদ্মা নদীর পারে ঝাউ বনের ভিতরে ফাঁদ পেতে থাকে।

আরও পড়ুনঃ   দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরবর্তীতে উক্ত ব্যক্তি ডোঙ্গাটি নিয়ে নদীর পাড়ে আসায় বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তাকে ধরার জন্য সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ডোঙ্গাটি ফেলে রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি কর্তৃক ডোঙ্গাটি তল্লাশী করে একটি বস্তার ভিতর থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

জব্দকৃত মাদকদ্রব্য এবং টিনের ডোঙ্গাটি বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST