৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নারীর সম্মান ও উন্নয়নে কাজ করবে বিএনপি : মিলন

গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রাম থেকে দিনের কর্মসূচি শুরু করে বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।

পথসভায় অ্যাডভোকেট মিলন বলেন, অতীতে যারা নারীর প্রতি অবমাননাকর ভূমিকা রেখেছিল, তারাই এখন নারীর সম্মান রক্ষার কথা বলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নারী-পুরুষ সমান অংশগ্রহণে বিশ্বাস করে। তার দাবি, এবারের নির্বাচনে বিএনপি থেকে বহু নারী প্রার্থী অংশ নিচ্ছেন, কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো নারী প্রার্থী নেই।

তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   শিশু আহনাফকে বাঁচাতে মা-বাবার আকুতি

ভোটারদের উদ্দেশে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং উন্নয়ন হয়। তার দাবি, পবা-মোহনপুর এলাকার অধিকাংশ সড়ক বিএনপির আমলে নির্মিত হয়েছে। বর্তমান সরকার বড় বড় প্রকল্পের নামে অর্থ অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান বিএনপির এই প্রার্থী। নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও বলেন তিনি। পাশাপাশি নারীদের হাতে “ফ্যামিলি কার্ড” এবং কৃষকদের হাতে “কৃষি কার্ড” দেওয়ার অঙ্গীকার করেন। ক্রীড়া উন্নয়নে মাঠ বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন তিনি।

হরগ্রাম ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি নিয়েও সমালোচনা করেন মিলন। তার অভিযোগ, দীর্ঘদিন চেয়ারম্যান থাকলেও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবং অনেক সড়ক এখনও কাঁচা রয়ে গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

বক্তব্যে তিনি আরও বলেন, এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং “ষড়যন্ত্রকারীরা” এই জোয়ারে ভেসে যাবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত স্থানীয়দের কেউ কেউ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরগ্রাম বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারী নেত্রী মৌসুমী নাসরিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST