২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি ও বালু সরিয়ে নিচ্ছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনার সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে দুই শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়। মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ওই দুই চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযান চলাকালে মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত মূল ব্যক্তিকে আইনের আওতায় আনতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করে যারা সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST